ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে রণক্ষেত্র: গুলি ও ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

#
news image

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্চ, ২০২৬ গাজীপুর মহানগরের বাসন ভিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সংঘটিত এই হামলায় গুলি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্থানীয় সূত্রে জানা গেছে, 'খান ট্রেডিং'-এর মালিক কৌশিক খানের সঙ্গে স্থানীয় 'ম্যানল ফ্যাশন' গার্মেন্টসের ঝুট কেনাবেচার একটি বৈধ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার দুপুরে কৌশিক খানের লোকজন ঝুট সংগ্রহ করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঝুট বোঝাই একটি ট্রাক আটকে দেয় এবং কৌশিক খানের কাছ থেকে নগদ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং হামলা চলাকালীন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ভুক্তভোগীদের দাবি, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদলের কিছু স্থানীয় নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের হাতে রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া দেখা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর প্রতিনিধি :

০৭ মার্চ, ২০২৬,  5:43 PM