ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নেইমারের জোড়া গোলে প্রথম জয় সান্তোসের

#
news image

তারকা ফুটবলার নেইমারের জোড়া গোলে ব্রাজিলিয়ান সিরি ‘এ’তে প্রথম জয়ের দেখা পেয়েছে সান্তোস। 

আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে সান্তোস ২-১ গোলে হারিয়েছে ভাস্কো দা গামাকে। ম্যাচের ২৫ ও ৬১ মিনিটে গোল দুটি করেন নেইমার।

নতুন মৌসুমে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল সান্তোস। আগের তিন ম্যাচে ১টিতে ড্র ও ২টিতে হারে নেইমারের সান্তোস। 

দীর্ঘ চোট কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। কিন্তু নিজেকে মেলে ধরতে পারছিলেন না তিনি। 

সম্প্রতি নেইমারের ফর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে উদ্দেশ করে আনচেলত্তি বলেন, ‘শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হবে না।’

ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে নেইমার বলেন, ‘গত সপ্তাহেও তারা বলছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এমন কিছুর প্রয়োজন ছিল। একদিন আপনাকে অবসর নিতে বলবে, আবার পরদিন আপনাকে বিশ্বকাপ দলে লাগবে।’

মাঠে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন জানিয়ে নেইমার বলেন, ‘আমি মাঠে নিজেকে উজার করে দিচ্ছি। 

সেরা অবস্থায় ফিরতে কাজ করে যাচ্ছি। এ বছরে আমার মাত্র তৃতীয় ম্যাচ এটি। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেললাম। শেষ দিকে একটু ক্র্যাম্পের মতো হয়েছিল। তবে বড় কিছু হয়নি।’

নিজস্ব প্রতিবেদক :

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:14 PM