ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

উদ্বোধনের আগেই সড়ক ধস, গাজীপুরে দুদকের অভিযান

#
news image

গাজীপুর জেলার কাশিমপুর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের শুরুতে দুদক টিম সংশ্লিষ্ট সড়কটি সরেজমিনে পরিদর্শন করে। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। এছাড়া সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর নিকট থেকেও সংশ্লিষ্ট নথিপত্র গ্রহণ করা হয়।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বিস্তারিত পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, সরকারি লিজের শর্ত ভঙ্গ করে জমি আত্মসাতের চেষ্টা এবং ট্রাস্টের আয় অবৈধভাবে আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম পার্বত্য বৌদ্ধ সংঘ, বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এবং বনফুল আদিবাসী গ্রীন হার্ট কলেজে পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করে। পূর্ণাঙ্গ রেকর্ডপত্র সংগ্রহের পর সেগুলো পর্যালোচনা করে কমিশনের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে। 

অভিযোগ যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:47 PM