ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বাগেরহাটে বিএনপি নেতার নেতৃত্বে গভীর রাতে দোকানে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় পিছু হটে দুর্বৃত্তরা

#
news image

আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকার সেবা ক্লিনিকের পাশে বুধবার গভীর রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজিম ভুইয়ার নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল সেখানে অবস্থান নেয়। অভিযোগে বলা হয়, তাদের উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা। এ সময় রবিউল (পেশায় মাছ ব্যবসায়ী, পিতা: হেমো) ও রিকশাচালক অহিদসহ আরও ২০/২৫ জন দুর্বৃত্তরা উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন।
একপর্যায়ে তারা রেলরোড সংলগ্ন কয়েকটি দোকানে আগুন লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের বাধার মুখে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  3:44 PM