ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, মোটরসাইকেল ছিনতাই

#
news image

গাজীপুর মহানগরের জুগিতলা এলাকায় প্রকাশ্যে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ সময় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির সদস্য মো:হাবিব চৌধুরী (২৪)।

 বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে দুই যুবক হাবিব চৌধুরীর সঙ্গে দেখা করে। একপর্যায়ে টেস্ট করার কথা বলে একজন মোটরসাইকেলে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন মুগর খাল এলাকায় বসবাস করছেন।ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, দিনের আলোতে অস্ত্র ব্যবহার করে ছিনতাই
নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৮ জানুয়ারি, ২০২৬,  6:10 PM

news image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির সদস্য মো:হাবিব চৌধুরী