ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

উত্থান-পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন

#
news image

নেপালের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার জানিয়েছে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর প্রথম নির্বাচনে অংশ নিতে ১১৪টি রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নতুন দলও রয়েছে।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, ৩ কোটি মানুষের দেশটিতে ২০২৬ সালের ৫ মার্চের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার তাদের নাম নিবন্ধন করেছেন। ভট্টরাই বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

 তিনি আরও বলেন, কর্মকর্তারা একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ’ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুমোদিত ১১৪ দলের প্রায় এক-পঞ্চমাংশ নতুন। যার মধ্যে গত ৮ ও ৯ সেপ্টেম্বর আলোড়ন সৃষ্টিকারী দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ কর্মীদের নিবন্ধিত দলও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা সেই আন্দোলনের সূচনা করলেও, অর্থনৈতিক সংকট ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আন্দোলনকে উসকে দেয়।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, নেপালের কর্মশক্তির প্রায় ৮২ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত, আর ২০২৪ সালে মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৪৪৭ মার্কিন ডলার।

প্রাথমিকভাবে বিক্ষোভের নেতৃত্ব দেয় ২৮ বছরের নিচের তরুণদের সমন্বয়ে গঠিত ‘জেন জি’ প্রজন্ম। আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং পার্লামেন্ট ও সরকারি কার্যালয়ে আগুন দেওয়া হয়। যার ফলে একপর্যায়ে সরকারের পতন ঘটে। সহিংসতায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়।

আন্তর্জাতিক ডেক্স :

০৯ ডিসেম্বর, ২০২৫,  6:57 PM