ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

#
news image

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী পালিত হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়ন পরিবার কল্যান সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগম প্রমূখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না।  নেই কোন নিয়োগবিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরো বলেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত। নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্খিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। অচিরেই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

নওগাঁ প্রতিনিধি :

০২ ডিসেম্বর, ২০২৫,  7:29 PM