ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির কমিটি গঠন বড়লেখায় জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ শ্রীপুরে বাগানের ভেতর থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছে না তথ্য, আপিলের প্রস্তুতি 'শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব' - শওকত সরকার বিদ্যুৎ ও গ্যাসে বিকল্প ভালো পরিকল্পনা থাকলে বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল গাজীপুর ৩৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী নতুন সমীকরণ: আলোচনায় সমাজসেবক জুয়েল মৃধা বিসিডিএস গাজীপুর জেলা শাখার মিলন মেলা অনুষ্ঠিত  আগামীকাল ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

টঙ্গীতে দোয়ার মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

#
news image

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা,গাজীপুরসহ আশপাশের জেলা  থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হয়ে দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। পুরো মাঠজুড়ে সেই সময় সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। আমিন… আমিন… ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। 
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড়ে ইজতেমা ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। 
পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিশরসহ বহু দেশের মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা এলাকা মুখরিত ছিল। তিনি আরও জানান, জোড় ইজতেমা চলাকালে মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। 

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০২ ডিসেম্বর, ২০২৫,  7:26 PM