ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত ১, আহত অবস্থায় আটক ১

#
news image

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে ডাকাতির সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার দিবাগত গভীর রাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মহারাজ ওরফে ‘টাক মহারাজ’ (৪০)। তাঁর বাড়ি বরিশাল জেলায়। আহত অবস্থায় আটক হওয়া ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। তাঁর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ব্যক্তিদের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ জানান, সকালে দুজনকে জেলা হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে।

তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেইন, কানের বালা, শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

২৫ নভেম্বর, ২০২৫,  6:57 AM