ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ

#
news image

ভারতীয় ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস সৌদি আরবের পবিত্র শহর মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৪৫ জন নিহত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে ভারতীয় পুলিশ। 

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার ভি. সি. সাজ্জনার সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরবে ভারতীয় ওমরাহযাত্রীদের মর্মান্তিক বাস দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’ হায়দরাবাদের অনেক নাগরিক ওই বাসে ছিল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।’

সৌদি আরবের কর্মকর্তারা এখনো দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রকাশ করেনি।

সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে জানান, ভারতীয় দূতাবাস স্থানীয় সৌদি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের বহনকারী বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো লিখেছেন, রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সব ধরনের সহায়তা প্রদান করছে।

নিজস্ব প্রতিবেদক :

১৭ নভেম্বর, ২০২৫,  8:22 PM