ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনের কারাদণ্ড

#
news image

রংপুরের বদরগঞ্জে বালু মহলে অভিযান পরিচালনা করে পলাশ মিয়া(২৬) নামে একজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেহাটে এ ঘটনা ঘটে। কারাদন্ডপ্রাপ্ত যুবকের নাম পলাশ মিয়া, তিনি মিঠাপুকুর উপজেলার নাসিরাবাদ গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। তাকে বালু মহল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর সংশোধিত আইন ২০১৩ এর ৪(গ) ধারা ও ১৫ (১) এবং ১৫ (৩) ধারার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেন । 

স্হানীয়রা জানান,কুতুবপুরের প্রভাবশালী নাহিদ,ফোকলা জামান, সোহাগ, জিয়াসিন ও একরামুলসহ দিনে রাতে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। বালু মহলে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বন্ধ নেই বালু উত্তোলন। তাদের অভিযোগ, পাশেই ড্রেজার মেশিন লাগিয়ে বালু তুলছে। বাধা প্রদান করলে নানান ভয়ভীতি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা বা মাটি কাটা সম্পূর্ণভাবে অবৈধ। এই কাজের সাথে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে। বালু মহলে উপস্থিত একজনকে ১ মাসের জেল দেওয়া হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

১৪ নভেম্বর, ২০২৫,  7:43 PM