ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’

#
news image

সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাসন রাজা ‘স্মরণোৎসব’। আগামী ২০ ও ২১ ডিসেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে হাসন রাজার পৈতৃক বাড়িতে এবং দ্বিতীয় দিন, ২১ ডিসেম্বর সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসব অনুষ্ঠিত হবে।

‘হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ আয়োজিত এ ‘স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার সকালে পরিষদের কর্মকর্তারা স্মরণোৎসব আয়োজনের জন্য প্রাথমিকভাবে বিশ্বনাথে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন।

মাঠ পরিদর্শন শেষে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, মরমী কবি হাসন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শন এবং একজন দরবেশ ছিলেন, আমরা তার এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদের সামনে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাসন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ নেতৃবৃন্দ।

সিলেট প্রতিনিধি :

০৭ নভেম্বর, ২০২৫,  10:47 PM