ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

টঙ্গীতে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি, জনতার হাতে গণধোলাই

#
news image

গাজীপুরের টঙ্গী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজির চেষ্টাকালে কয়েকজন প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল ব্যক্তি নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় পরিদর্শনের নামে প্রবেশ করে মালিকের কাছ থেকে অর্থ দাবি করে। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া বলে প্রমাণিত হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা এর আগেও বিভিন্ন সময় সাংবাদিক, ভোক্তা অধিকার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। 
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি এলাকায় এমন ভুয়া অভিযানকারীদের উৎপাত বেড়েছে। তারা প্রশাসনের প্রতি এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
টঙ্গী পূর্ব থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

২৯ অক্টোবর, ২০২৫,  11:17 PM