ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

সদরপুরে মমিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা

#
news image

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর কলেজ রোডস্থ মমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন- সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, হোটেলের রান্নাঘর ও খাবার তৈরির স্থান খুবই নোংরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফ্রিজে রান্না ও কাচা মাংস রাখা হচ্ছে, খাবার তৈরির জায়গায় তেলাপোকা দেখা যাচ্ছে। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনের অধীনে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি :

২০ অক্টোবর, ২০২৫,  7:44 PM