ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

#
news image

সামরিক আইন জারির ঘোষণা দেয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসনের দাবি জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যসহ সাধারণ জনগণ।

বুধবার কোরীয় বার্তাা সংস্থা ‘ইয়োনহাপের’ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধীতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান। তবে এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানিয়েছে, তারা বুধবার ইউনের বিরুদ্ধে অভিশংসনের জন্য একটি বিল প্রস্তাব করার পরিকল্পনা করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই বিলের ভোট হবে।

বিরোধী দলের একজন সংসদ সদস্য জানিয়েছেন প্রস্তাবের ওপর ভোট হলে আমরা জয়ী হবো। কারণ, সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৫ ডিসেম্বর, ২০২৪,  4:00 AM

news image
.