ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন

#
news image

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে ডমেস্টিক ফ্লাইটে তারা সিলেটে পৌঁছায়। সিলেটে এসে আজ বিশ্রামে থাকলেও বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবেন ডাচরা।

এর আগে গত ২০ আগস্ট সিলেটে পৌঁছে প্র্যাকটিস শুরু করেন লিটনরা।

সিরিজের সবকটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, আগামীকাল বেলা দুইটা থেকে নেদারল্যান্ডস দল অনুশীলন করবে এবং বাংলাদেশ দলের অনুশীলন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অনুশীলন শুরুর আগে দুই দল গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটি মাঠে গড়াবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে।

পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অনলাইন ডেক্স :

২৮ আগস্ট, ২০২৫,  9:37 AM