ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রংপুর চিড়িয়াখানায় রোমিও-জুলিয়েটের কোলে ডোনাল্ড ট্রাম্প

#
news image

উত্তরাঞ্চলের বৃহৎ বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানায় বাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের ঘরে জন্ম নিয়েছে একটি পুরুষ শাবক, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। 

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, শাবকটির জন্ম হয়েছে দেড় মাস আগে। দর্শনার্থীরা শাবকটিকে দেখতে খুবই উদগ্রীব। 

শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই বাঘের বাচ্চাকে দেখতে ভিড় করছেন রংপুর চিড়িয়াখানায়।

বাঘ দেখতে আসা শিশু নাঈম বলেন, বাঘের বাচ্চাটি দেখতে খুবই অসাধারণ লাগছে। শাবকটিকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি।

বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটকে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়। 

একই বছরের ১৯ সেপ্টেম্বর কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করা হয়েছিল। 

এতদিন এ যুগলের কোনো সন্তান না থাকায় যেন একটি অপূর্ণতা থেকেই যাচ্ছিল। তবে সেই শূন্যতা পূরণ করলো ছোট্ট ডোনাল্ড ট্রাম্প, যার আগমনে চিড়িয়াখানা জুড়ে উৎসবের আমেজ।

দর্শনার্থী সাহানুর ও মনির জানান, বাঘের বাচ্চা জন্ম নিয়েছে তা তারা জানতেন না। কিন্তু খাঁচার সামনে গিয়ে ছোট্ট ট্রাম্পকে দেখে তারা অভিভূত।

চিড়িয়াখানার কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, প্রায় দেড় মাস আগে বাঘিনী বাচ্চা প্রসব করে। তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে তিন মাস পর্যবেক্ষণে রাখার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইতোমধ্যেই খবর ছড়িয়ে পড়ায়, বাঘের বাচ্চা দেখতে প্রতিদিন দর্শনার্থীর চাপ বাড়ছে। 

বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে তিনটি বাঘ, একটি সিংহী,  তিনটি জলহস্তী, আটটি ময়ুর, ৬২টি হরিণ, দুটি অজগর, একটি উটপাখি ও ৯টি বানর উল্লেখযোগ্য। 

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রায় ২১ একর জায়গাজুড়ে গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানাটি প্রতিদিনই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। তবে, ডোনাল্ড ট্রাম্প জন্ম নেবার পর চিড়িয়াখানার প্রতি আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৫ জুলাই, ২০২৫,  1:20 AM