ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

বিয়ের ১০ দিন পর গাড়ি দুর্ঘটনায় নিহত জোতা

#
news image

বিয়ের ১১ দিন পর গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন  লিভারপুলের তারকা ফুটবলার পর্তুগালের দিয়োগো জোতা। সড়ক দুর্ঘটনায় একই সাথে  মারা গেছেন জোতার ভাই ২৬ বছর বয়সী আন্দ্রে সিলভাও। 

স্থানীয় দমকলকর্মীদের বরাত দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমে প্রচারিত খবরে আজ একথা বলা হয়েছে।  

পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে খেলা ছোট ভাই ২৬ বছর বয়সী সিলভাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন জোতা।  স্পেনের জামোরা প্রদেশে সংঘটিত দুর্ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে দু’জনেরই মৃত্যু হয়। 

স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যায়, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জোতার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। ২৮ ও ২৬ বছর বয়সী দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

দীর্ঘদিনের বান্ধবী রুতে কারদোসোকে গত ২২ জুন বিয়ে করেন জোতা। দু’জনের তিনটি সন্তান আছে। বিয়ের অল্প কিছুদিনের মধ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। 

জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা বলেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সকলেই বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও দারুণ এক মানুষ ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোতা সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দু’জন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। আমরা প্রতিদিন তাদের ঐতিহ্যকে সম্মান জানাতে সব কিছু করব।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোকবার্তা দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। তারা জানিয়েছে, ‘দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব শোকাহত।’

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখেন জোতা। লিভারপুলের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি। 

২০১৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন জটা। গোল করেছেন ১৪টি। 

অনলাইন ডেক্স :

০৪ জুলাই, ২০২৫,  4:02 AM