ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট

#
news image

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস, ক্যাথরিন বুধবার ক্যান্সার থেকে সেরে ওঠার অভিজ্ঞতাকে ‘রোলার কোস্টার’ যাত্রার সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, এই লড়াইয়ে তাকে অনেক ‘কঠিন সময়’ অতিক্রম করতে হয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট, গত বছরের মার্চে জনসমক্ষে জানান যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যদিও নির্দিষ্ট করে তিনি রোগের নাম উল্লেখ করেননি।

প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণের পর চলতি বছরের জানুয়ারিতে তিনি জানান যে তিনি রেমিশনে আছেন এবং ধীরে ধীরে পুনরায় রাজকীয় দায়িত্বে ফিরছেন।

বুধবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কলচেস্টার হাসপাতালের একটি ক্যানসার সহায়তা কেন্দ্র পরিদর্শনকালে ৪৩ বছর বয়সী প্রিন্সেস রোগী, স্বেচ্ছাসেবক ও কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এটি একটি রোলার কোস্টার, আপনি ভাববেন এটা সোজা পথে এগিয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না।’

তিনি যোগ করেন, ‘আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এই ধরনের একটি স্থান, যেখানে হোক তা গানের মাধ্যমে, সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা বাগান করার মতো কাজের মাধ্যমে সহায়তা পাওয়া যায়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিউনিটিতে এমন সুযোগ থাকা সত্যিই দারুণ।’

ক্যানসার থেকে সেরে ওঠা রোগীদের মানসিক অবস্থার কথাও উল্লেখ করে কেট বলেন, ‘অনেক সময় আমরা সাহসী মুখাবয়ব পরে থাকি, মনের কষ্ট লুকিয়ে চরম ধৈর্যশীলের আচরণ করি, কিন্তু চিকিৎসা শেষের পরবর্তী পর্যায়টিই সবচেয়ে কঠিন।’

‘তখন আপনি আর চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে নন, আবার আগের মতো স্বাভাবিকভাবে বাড়িতেও চলাফেরা করতে পারেন না।’

প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেটের তিনটি সন্তান রয়েছে। গত মাসে, পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা অবস্থায় তিনি রয়্যাল অ্যাসকট ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

এদিকে কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও ২০২৪ সালের শুরুতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি এখন রাজকীয় দায়িত্বে ফিরে এলেও এখনও চিকিৎসা গ্রহণ করছেন।

আন্তর্জাতিক ডেক্স :

০৩ জুলাই, ২০২৫,  5:14 AM