ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা  সরিষাবাড়ীতে চুরি মামলার ৪ নারী আসামিদের আদালতে প্রেরণ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্ধারিত সময়ে অনুপস্থিত কর্মকর্তারা, অফিসের চেয়ার ফাঁকা কোম্পানীগঞ্জে চাল বিতরণে অনাকাঙ্ক্ষিত আচরণ: সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় সড়ক টিকেনা ৩ মাস বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার দোয়া ও  ইফতার মাহফিল সম্পূর্ণ বাগেরহাটে ইজারা নেওয়ার ১৭ বছর পরও দখল মেলেনি ‘ছয়বাকী খাল’, ক্ষতিপূরণ বা দখল ফেরতের দাবি

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে এনসিপি’র যাত্রা শুরু

#
news image

বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখা।

রোবাবার (১৫ জুন) দুপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের মাধ্যমে নবগঠিত উপজেলা কমিটির সদস্যরা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা শাখার ২২ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। ১৪ জুন ২০২৫ তারিখে কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী তিন (০৩) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর সদস্যরা প্রথম কর্মসূচি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত আয়োজন করেন।মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামের শহীদ মোখলেসুর রহমান কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণা। এই সমাজে বৈষম্য, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা ন্যায়ের পক্ষে সোচ্চার থাকব।”

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন মিয়া। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন আনোয়ারুল কবির, রাসেল মিয়া ও সদস্য রফিকুল ইসলাম ।

এই ২২ সদস্যের আহ্বায়ক কমিটিতে আরও রয়েছেন সমাজসচেতন, মানবিক ও বিভিন্ন পেশাজীবী তরুণ সদস্যরা।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ীর আহ্বায়ক তারিকুল ইসলাম রনি,সদস্য সচিব ছাবের হোসেন বিপুল এবং সংগঠক ইব্রাহীম, খোরশেদ আলম, শাহীনুর আলম, হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানবিক ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য বণ্টনের লক্ষ্যে কাজ করছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৫ জুন, ২০২৫,  11:47 PM