ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসরাইল-ইরান সংঘর্ষ: আকাশসীমা খুলে দিল জর্ডান, সিরিয়া ও লেবানন

#
news image

ইসরাইল ও ইরানের সংঘর্ষের কারণে বন্ধ ঘোষণার একদিন পর শনিবার জর্ডান, সিরিয়া ও লেবানন তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জর্ডান, সিরিয়া ও লেবানন এ তিনটি দেশই ইসরাইলের প্রতিবেশী। তবে কেবল জর্ডানের সঙ্গেই ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরানের মিত্র বাশার আল-আসাদের শাসনাধীন ছিল। গত ডিসেম্বরে তাকে উৎখাতের পর থেকে ইসলামপন্থী বিদ্রোহীরা দেশটি নেতৃত্ব দিচ্ছে।

লেবাননে হিজবুল্লাহ নামে সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তারা ২০২৪ সালের শেষের দিকে ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। এরপর থেকে সরকার একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। এতে শর্ত ছিল হিজবুল্লাহকে তার অস্ত্রাগার হস্তান্তর করতে হবে এবং ইসরাইলি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সরে যেতে হবে।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হাইথাম মিস্তো এক বিবৃতিতে বলেছেন, জর্ডান সকাল সাড়ে ৭টা (স্থানীয় সময়) থেকে তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

লেবাননের পরিবহনমন্ত্রী ফায়েজ রাসামনি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দেশের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

সিরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষও বেসামরিক বিমানের জন্য দেশের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

১৪ জুন, ২০২৫,  5:31 PM