ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব, ২০২৫ শুরু হচ্ছে আজ

#
news image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব, ২০২৫ শুরু হচ্ছে আজ।
পাঁচ দিনব্যাপী উৎসবটি একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে ৩১ মে পর্যন্ত চলবে। সবার জন্য উন্মুক্ত থাকবে এ উৎসব।

অনুষ্ঠানটির উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

সমাপনী ও উদ্বোধনী- উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

এবার সারা দেশ থেকে ৩শ’ চলচ্চিত্র জমা পড়ে। প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় ৮৯টি চলচ্চিত্র। যার মধ্যে ৬০টি ফিকশন ও ২৯টি প্রামাণ্যচিত্র।

গত ২৪ মে এ সংক্রান্ত  আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক বলেছেন, শিল্পকলা একাডেমি ইতঃপূর্বে ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে সর্বমোট ৩টি ‘স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’ আয়োজন করেছে। চলচ্চিত্র শিল্পের প্রসার ও বিকাশ এবং মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপণ ও অনুধাবন করাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে উক্ত উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করাই এ উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য।

অনলাইনের মাধ্যমে সারা দেশ থেকে উভয় ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মোট ৩২২টি চলচ্চিত্র জমা পড়ে। তবে কিছু চলচ্চিত্র একাধিক বার জমা পড়ায় সর্বশেষ সংখ্যাটি হয় ৩০০।

যার মধ্যে ২০৯টি ফিকশন ও ৯১টি ডকুমেন্টারি।  প্রদর্শিতব্য চলচ্চিত্র থেকে জুরি কমিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে উভয় ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি নির্ধারণ করবেন।

এছাড়া উভয় ক্যাটাগরি থেকে সার্বিকভাবে ৪টি বিশেষ পুরস্কার নির্ধারণ করবেন। 

এগুলো হলো- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ও শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা। পুরস্কারের অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ নির্মাতা ১ লাখ টাকা ও বিশেষ জুরি হিসেবে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

তাছাড়াও বিশেষ পুরস্কারের অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ও শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা হিসেবে প্রতিটির জন্য ৩০ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। 

প্রদর্শিতব্য চলচ্চিত্রের নির্মাতাগণ সবাই প্রদর্শনী সার্টিফিকেটসহ উৎসব স্মারক পাবেন। ৮টি বিভাগীয় শহরে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলচ্চিত্র প্রদর্শিত হবে।  
এছাড়াও উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র নির্মাতাদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিয়ে ৩০ মে শুক্রবার দিনব্যাপী জাতীয় নাট্যশালার আর্কাইভ রুমে মাস্টার ক্লাস এর আয়োজন করা হবে। 

মাস্টার ক্লাসের বিষয় হবে সাউন্ড এন্ড সিনেমাটুগ্রাফি। প্রশিক্ষক হিসেবে থাকবেন নাহিদ মাসুদ ও রাশেদ জামান।

নিজস্ব প্রতিবেদক :

২৭ মে, ২০২৫,  6:00 PM