ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু

#
news image

পুরোনো বছরের গ্লানি, দুঃখ-বঞ্চনা ধুঁয়ে-মুছে নতুন আগামীর প্রত্যাশায় কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট মাঠে শুরু হয়েছে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ‘রাখাইন মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব-২০২৫।

আজ শুক্রবার বিকেল ৪টায় থেকে শুরু এ উৎসবে অংশ নেয় কলাপাড়া উপজেলা ও বরগুনার তালতলীর বিভিন্ন রাখাইন পল্লির নারী-পুরুষসহ যুবরা।

উৎসবে শামিল হয় ছোট-বড় সব বয়সী রাখাইন বাসিন্দা। তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার।

রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি উৎসব উদ্‌যাপন কমিটি আয়োজিত এই সাংগ্রাই উৎসবকে ঘিরে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লিতে শুক্রবার সকাল থেকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শতশত রাখাইন নারী-পুরুষ যুবরা অংশ নেয় বর্ষবরণ ও জলকেলি উৎসবে।

বিশেষ করে জলকেলি উৎসবে ভিড় ছিল লক্ষণীয়। কলাপাড়া উপজেলার অন্তত ২৭ রাখাইন পল্লীসহ বরগুনার তালতলী উপজেলার রাখাইনরা এই অনুষ্ঠানে বরাবরের মতো অংশ নেয়। তারা সকাল থেকে ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে জলকেলি উৎসবে মিলিত হয়েছেন। তারা পুরোনো বছরের পঙ্কিলতাকে ধুঁয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানায় এই উৎসবের মধ্য দিয়ে।

আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস পুঁজা-অর্চনা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে নতুন বছরের শুরুতে এ দিনগুলোতে যুব যুবতীরা একে অপরের প্রতি জল ছুড়ে দিলে সকল পঙ্কিলতা ধুয়ে মুছে নতুন জীবনের ধারা সূচিত হবে। তাই তারা প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে জলকেলি উৎসবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাখাইন তরুণী ও শিশুরা নৃত্য পরিবেশন করে। পরে তারা জলকেলি উৎসবে অংশ নেয়। বর্ণাঢ্য এই উৎসবকে ঘিরে কলাপাড়া উপজেলার বিভিন্ন রাখাইন পল্লিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাখাইন পরিবারের সদস্যরা নতুন পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন এ অনুষ্ঠানে।

তিন দিনব্যাপী এই উৎসবে শুধু রাখাইন নয়, বিভিন্ন ধর্মাবলম্বী শত শত মানুষের ভিড় জমে। সাগরপারের কুয়াকাটায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আগামী রোববার এ উৎসবের সমাপ্তি ঘটবে।

বরগুনা প্রতিনিধি :

১৯ এপ্রিল, ২০২৫,  12:31 AM