ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

#
news image

 সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতরের ছুটি ও অবকাশ শেষে এক মাস পর আগামী ২০ এপ্রিল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

তবে এই ছুটির সময়েও হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও আদেশ হয়েছে।

এদিকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে আজ ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হবে। রোববার সকাল সাড়ে দশটা হতে এসব বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে রোববার (২০ এপ্রিল) সংবর্ধনা দেওয়া হবে। সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।

গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ২৫ মার্চ দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

নিজস্ব প্রতিবেদক :

১৭ এপ্রিল, ২০২৫,  8:31 PM