ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচার কালে মাদক কারবারি নারী আটক

#
news image

হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ। গাঁজাসহ আটক নারী হল দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার (৩৫)। বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারী নারীকে আটক করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান- এএসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তিনি জানান, পুলিশের কাছে খবর আসে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে। বুধবার বিকালে মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকায় দিয়ে বোরকা পরিহিত একজন নারী একটি সিএনজিতে যাওয়ার সময় তাকে থামানো হয়। পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশী করে পেটের সঙ্গে পেঁচানো ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

০৬ মার্চ, ২০২৫,  6:33 PM