ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কিশোরগঞ্জে কালভার্ট যেন মরণফাঁদ।

#
news image

গ্রামাীণ সড়কটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করে হাজারও মানুষ। সেই সড়কের কালভার্টের একটির অবস্থা বেহাল। দেখা দিয়েছে বড় গর্ত। বিভিন্ন সময়ে যাত্রী নিয়ে যেতে গিয়ে যানবাহনের চাকা পড়ে এই গর্তে। ঘটে দুর্ঘটনা।

এ ছাড়া, দিনের আলো কমলে বাড়ে জীবনাশঙ্কা।নীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা ইউনিয়নের চারমাথা-তারাগঞ্জ সড়কের এই সমস্যা দীর্ঘদিনের। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি সমাধান। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলছে তাদের চলাচল।গতকাল  মঙ্গলবার (৩মার্চ) সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের চারমাথা থেকে তারাগঞ্জ যাওয়ার পথে সিঙ্গীমারী দোলার মধ্যবর্তীস্থানে কালভার্টের মাঝখানে ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে রডও দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।এলাকাবাসী জানান, প্রায় ছয় মাস ধরে কালভার্টটির মাঝখানে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে ছোট-খাটো দুর্ঘটনা। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। তাদের দাবি—অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগেই যেন কালভার্টটি মেরামত করা হয়।চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (যাদু) বলেন, আমি বিষয়টি একাধিকবার এলজিইডি অফিসে জানিয়েছি, তাদের বরাদ্দ না থাকায় এক বছর সময় চেয়েছে।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। এ বছর বরাদ্দ না থাকায় আগামী নতুন অর্থবছরে কালভার্টটি প্রতিস্থাপন করা হবে

নীলফামারী প্রতিনিধিঃ

০৪ মার্চ, ২০২৫,  7:39 PM