ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৩

#
news image

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সিএনজি চালক। 
 
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
শনিবার (১ মার্চ) সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
 
আটককৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নতুনবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইউসুফ (১৭),  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের মো. সুমন মিয়ার ছেলে মো. শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার বাদিয়ারচালা গ্রামের আব্দুল শেখের ছেলে (সিএনজি চালক) মো. হিরোন মিয়া (২৮)। 
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফাহিম ফরহাদঃ

০১ মার্চ, ২০২৫,  3:03 PM