ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

আতিক ও নজরুলসহ রিমান্ডে চারজন

#
news image

রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চারদিন, মিরপুর এলাকায় আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহ’র তিনদিন এবং তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল  হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ তাদের কারাগার  থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় আতিকের পাঁচ দিন, নজরুল ইসলামের পাঁচ দিন, শাহেন শাহ’র ১০ দিন এবং শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

আতিকের মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউ ১০০ ফিট রোডস্থ ফরাজী হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর মো. সোহাগ মিয়া (১৬)। বিকেল সাড়ে চারটার দিকে আসামিদের ছোঁড়া গুলি তার বাম কান দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় ৯১ জনকে আসামি করে গত ২০ আগস্ট ভাটারা থানায় হত্যা মামলা হয়।

নজরুল ইসলাম মজুমদারের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন রাব্বানী হোটেলের সামনে গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। সন্ধ্যা সাড়ে সাতটায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান।

উন্নত চিকিৎসার জন্য নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় গত ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়।

শাহেন শাহের মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। শাহেন শাহ এ মামলার ৪৯ নাম্বার আসামি।

শামীমা আক্তারের মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিবিদ্ধ হন তাহমিদ মুবিন রাতুল। পরে তার বাড়িতে গিয়েও হামলা ভাংচুর করা হয়। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে রাতুলের বাবা-মা আহত হন। পরে এ ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে তেজগাঁও থানায় মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  2:10 PM