ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দেশে এই প্রথম সরিষাবাড়ীতে শিমুল ফোটা উৎসব পালিত

#
news image

দেশে এই প্রথমবারের মত পালিত হলো শিমুল ফোটি উৎসব। প্রতিপাদ্য ছিল"শিমুল ফোটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি" জামালপুরের সরিষাবাড়ীতে 
গতকাল রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় তানজিম পল্লীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ উৎসব পালিত হয়।
 
এটি উদ্বোধন করেন তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের প্রতিষ্ঠাতা ও আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহ, অধ্যাপক মোঃ হাসমত আলী ।
ফাগুনের এক অনবদ্য সৌন্দয্যের প্রতিক শিমুল ফুল। শিমুলের সৌন্দর্যে মন বিমোহিত হয় ছোট থেকে বড় সকল বয়সী নর-নারীর । তারা আরোও বলেছেন বর্তমানে আমাদের দেশে শিমুল গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই এ অনুষ্ঠানের মাধ্যমে এটিকে সম্প্রসারণ করার জন্য সবাইকে সচেতন করাও এর উদ্দেশ্য। অনুষ্ঠানে আমাদের দেশীয় শিমুল ফুল ও দেশীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়।
দেশীয় শিমুল ফুল নিয়ে এ উৎসবের আয়োজনে খুশি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। 
 
অনুষ্ঠানের উদ্বোধক মোঃ হাসমত আলী বলেন- শিমুল, জারুল, কদম ফুল সৌন্দয্যোর দিক দিয়ে পৃথিবীর যে কোন ফুল থেকে পিছিয়ে নেই। এই শিমুল ফোটা উৎসবের মাধ্যমে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করব। এখন থেকে প্রতি বছরই সারা দেশ ব্যাপী এই শিমুল ফোট উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে সারা দেশ ব্যাপী বেশী করে শিমুল গাছ রোপণের প্রচেষ্টা নেওয়া হবে। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পিংনা সুজাত আলী অনার্স কলেজে প্রভাষক আফরোজা বুলবুল, পোগলদিঘা ডিগ্রি কলেজের প্রভাষক এম এম মিজানুর রহমান, শিক্ষিকা আজিবুন নেছা অনি প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:21 PM