ঢাকা ১৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন বিএনপির নেতা ছবদের হাসান আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত জিরার (৬৮৪০ কেজি) ট্রাকসহ ০৪ জন গ্রেপ্তার ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ কোনাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নে টিআর কাবিটা-কাবিখা কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতে রওনা হচ্ছে টাইগাররা

#
news image

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ঢাকা থেকে প্রথমে দুবাই যাবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বের সেরা আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে পাকিস্তানে বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ টাইগার দলের সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দুবাইয়ে জাতীয় দলের অনুশীলনে সহায়তার জন্য দুই পেসার হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পর দেশে ফিরবেন হাসান ও খালেদ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

নিজস্ব প্রতিবেদক :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:26 PM