ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পুতিনের সঙ্গে প্রথম বৈঠক হবে সৌদি আরবে: ট্রাম্প

#
news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। গতকাল বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি না যে, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তব সম্মত হবে। এমনকি ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াও অসম্ভব।’

গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। তিন বছর পূর্ণ হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী ছিলেন। এই যুদ্ধ শেষ করা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

পুতিনের সঙ্গে ফোনালাপকে ‘দীর্ঘ ও কার্যকর’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ক্রেমলিন আলোচনার কথা নিশ্চিত করেছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দুই নেতার ফোনালাপ প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন।

তারা এই বিষয়েও সম্মত হয়েছেন যে, মস্কো ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করার সময় হয়েছে।

ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ট্রাম্প এতে সম্মত হয়েছেন। জবাবে পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। পুতিনও এতে সম্মতি দিয়েছেন।

আন্তর্জাতিক ডেক্স :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:36 PM