ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ক্যারিবিয়ান অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

#
news image

কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে শনিবার ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, কিউবার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। অন্যদিকে হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে আঘাত হানতে পারে।

কেম্যান দ্বীপপুঞ্জ সরকার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় উপকূলরেখার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের অভ্যন্তরীণ স্থানে সরে যাওয়ার সতর্কতা জানিয়েছে।

এক ডজনেরও বেশি দেশে সুনামির হুমকির প্রাথমিক সতর্কতা জারি করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরে তিনটি বাদে বাকি সব সতর্কতা বাতিল করে। তবে তারা, বলেছে ‘সমুদ্রপৃষ্ঠের পানির স্তরে ছোট পরিবর্তন ঘটতে পারে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি খুব কম গভীরতায় আঘাত হানে।

আন্তর্জাতিক ডেক্স :

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  3:16 PM