ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

তোরেসের হ্যাটট্রিকে সেমিফাইনালে বার্সেলোনা

#
news image

ফেরান তোরেসের হ্যাটট্রিকে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। গতরাতে কোয়ার্টার ফাইনালে বার্সা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভ্যালেন্সিয়াকে।

ম্যাচের প্রথম ৩০ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। এছাড়াও বার্সেলোনার হয়ে ১টি করে গোল করেন ফার্মিন লোপেজ ও লামিনে ইয়ামাল।

ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ-দিক থেকে আলেহান্দ্রোর পাস থেকে নিচু শটে গোল করেন তোরেস।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে গোল আদায় করে নেন তোরেস।

২৩ মিনিটে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন লোপেজ। বক্সে পের্দির পাস থেকে বল পেয়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার লোপেজ।

৩০ মিনিটে সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী তোরেস। রাফিনিয়ার পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি।

৪-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।

বিরতির পর আক্রমণের গতি কমলেও বল দখলেই রেখেছিলো বার্সেলোনা। সেই সুবাদে ৫৯ মিনিটে দারুণ শটে গোল করেন ইয়ামাল। ৫-০ গোলে এগিয়ে থেকে বড় ব্যবধানে জয়ের পথ তৈরি করে ফেলে বার্সেলোনা। শেষপর্যন্ত ঐ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

২০১৬ সালে ভ্যালেন্সিয়া ‘বি’ দলের হয়ে অভিষেকের পর ২০১৭ সালে মূল দলে জায়গা করে নেন তোরেস। ২০২০ সাল পর্যন্ত ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি। সাবেক দলের বিপক্ষে হ্যাটট্রিকের পর ম্যাচ শেষে তোরেস বলেন, ‘ যে ক্লাব আমার জীবন, সেই ক্লাবকে এভাবে হারতে দেখাটা কষ্টের। কঠিন সময় পার করছে তারা। আশা করি, সমর্থকরা মাঠের বাইরের সবকিছু ভুল যাবে এবং দলের পাশে থাকবে। তাদের জন্য শুভকামনা জানাই।’

এর আগে গত ২৬ জানুয়ারি লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার কাছে ৭-১ গোলে হেরেছিলো ভালেন্সিয়া।

অনলাইন ডেক্স :

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  6:21 AM