ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ভারতের অভিষেক ও বরুন

#
news image

গত রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।  এই ব্যাটিং তান্ডবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় দ্বিতীয়স্থানে উঠেছেন অভিষেক।

এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলিং র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন ভারতীয়  স্পিনার বরুন চক্রবর্তী।

আইসিসি আজ  টি-টোয়েন্টি ও টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৫৫ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৮২৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অভিষেক। তিন নম্বরে থাকা আরেক ভারতীয় ব্যাটার তিলক ভার্মার রেটিং ৮০৩।

ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ১৪ উইকেট শিকার করে পাঁচ ম্যাচ সিরিজে সেরা খেলোয়াড় হন বরুন। এর মধ্যে সিরিজের শেষ দুই ম্যাচে নেন ৪ উইকেট। তিন ধাপ এগিয়ে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের সাথে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন বরুন। দু’জনেরই রেটিং ৭০৫ করে। ৭০৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন।

টি-টোয়েন্টিতে  অলরাউন্ডার তালিকার  শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

গেল সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ১৪১ রানের নান্দনিক ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এ ম্যাচে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৮৪ রেটিং নিয়ে পঞ্চমস্থানে উঠেছেন স্মিথ।

একই টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ২৩২ রানের ইনিংসের সুবাদে ছয় ধাপ এগিয়ে ১১তমস্থানে উঠেছেন তিনি।
টেস্ট বোলিং তালিকায় শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ভারতেরই রবীন্দ্র জাদেজা।

অনলাইন ডেক্স :

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:50 PM