ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কুষ্টিয়া পাউবো অফিস লক্ষ্য করে গুলি 

#
news image

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস লক্ষ্য করে গুলি করেছে কয়েকজন মুখোশধারী ব্যক্তি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 
 
আজ দুপুর ১.৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শিহাবুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান। 
 
এই ঘটনার পর থেকে পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায়স্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
 
জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গনে 'বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন' এর কর্মী সম্মেলন চলছিল। এসময় দুপুর দেড়টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি প্রাচীরের বাইরে থেকে অফিস লক্ষ্য করে গুলি করে। অফিসের সীমানার প্রাচীরের বাইরে কুষ্টিয়া গড়াই নদী, গুলি করে মুখোশধারীরা সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে। এতে অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। 
 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যায়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি। 
 
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান  বলেন, দুপুর দেড়টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটেছে সেটাও জানি না। অফিস প্রাঙ্গণে একটি গুলির খোসা পাওয়া গেছে, তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি প্রাচীরের বাইরে থেকে মুখোশ পরা কয়েকজন ব্যাক্তি গুলি করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ হাসিবুল ইসলাম, কুষ্টিয়া : 

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:45 PM