হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় সিএনজি শ্রমিক নিহত
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
২১ জুন, ২০২৬, 9:08 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বেপরোয়া একটি ট্রাকের চাপায় এক সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা নিহত হয়েছেন। এই নির্মম ঘটনার প্রতিবাদে এবং ঘাতক চালকের শাস্তির দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ সিএনজি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘাতক ট্রাকসহ এর হেলপারকে আটক করেছে।
আজ রবিবার (২১ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কিবরিয়া চত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. সোহেল মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা। তিনি কুর্শি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরেও মো. সোহেল মিয়া নিজের সিএনজি অটোরিকশা নিয়ে কুর্শি থেকে উপজেলার আউশকান্দি গ্যাস পাম্পে আসছিলেন। তিনি মহাসড়কের কিবরিয়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় বেপরোয়া গতিতে সরাসরি সোহেলের ওপর গাড়িটি তুলে দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে চোখের পলকেই সোহেলের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা ট্রাকসহ এর হেলপারকে আটক করতে সক্ষম হন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুর্শি ও আউশকান্দি এলাকার শত শত সিএনজি শ্রমিক ও স্থানীয় জনতা ঘটনাস্থলে ছুটে আসেন। সহকর্মীর এমন নৃশংস মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে তারা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ এবং নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজিত শ্রমিকরা ঘাতক চালকের ফাঁসি এবং মহাসড়কে নিরাপদ যাতায়াতের দাবিতে দীর্ঘ সময় অবরোধ ধরে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুষ্ঠু বিচার ও আইনি ব্যবস্থার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, আটককৃত ট্রাক ও হেলপারকে থানায় আনা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান।