বদরগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি নিশ্চিতে জোর
সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
২১ জুন, ২০২৬, 8:29 PM

রংপুরের বদরগঞ্জে কৃষকদের মাঝে নতুন উদ্ভাবিত প্রযুক্তি, আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষি পণ্যের সঠিক মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ জুন) দুপুরে বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা।
কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি আহসান হাবীব, সমবায় কর্মকর্তা মোছা: হোসনেয়ারা বেগম, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রান্তিক পর্যায়ে নতুন নতুন কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, যান্ত্রিকীকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দেওয়া সম্ভব। বক্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।