ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ২

#
news image

গাজীপুরে একটি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর বাসন বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথে যাত্রী নিতে হঠাৎ সড়কের উপর অটোরিকশাটি ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সামনে থাকা অন্য একটি বাসের চাপে পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অটোরিকশা কেটে ২ জনের মরদেহ উদ্ধার করে। এতে আহত হয় আরও দুইজন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। 

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম এসে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করি। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দিয়েছে।  

গাজীপুরের বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের  হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে পুলিশ। এছাড়াও যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৪ জুন, ২০২৬,  9:31 PM