ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা

#
news image

ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক বিশেষ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
“মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে” শীর্ষক এই সভাটি গত বুধবার সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে অনুষ্ঠিত হয়।
 
​সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। একই সাথে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে বিরোধী জোটের বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
 
​সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এই জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে, দেশের সচেতন জনগণ তা রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
 
​ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
 
​সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল এবং জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন। এছাড়া জেলা ও মহানগর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

২১ মে, ২০২৬,  12:05 AM