ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

#
news image

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে ফরিদপুর বদরপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে গত ৫ই মে সকাল ৯টা থেকে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও বেশি কৃষক-কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। একই সাথে পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমন্বয়ক (ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর) মোঃ আসাদুল্লাহ এবং ব্র্যাক নার্সারি ফরিদপুরের সহযোগী হিসাবরক্ষক অনিমেষ বিশ্বাস।

কর্মশালায় ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বর্ধন ও সময়োপযোগী কীটনাশক প্রয়োগের ওপর কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দেন কৃষি কর্মকর্তা।

প্রশিক্ষণে অংশ নেওয়া চরভদ্রাসন উপজেলার কৃষক লিয়াকত আলী বলেন, "ব্র্যাক নার্সারির উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছি, যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।"

রাজবাড়ী এলাকা থেকে আসা কৃষক খন্দকার সাইফুল ইসলাম নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমরা সবসময় না জেনে গাধার মতো খেটে কৃষি কাজ করে থাকি। কিন্তু পরে দেখা যায় কাঙ্ক্ষিত ফলন আসে না। তখন আমরা হতাশ হয়ে পড়ি। ব্র্যাক নার্সারির এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের যত্ন ও চাষের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা ভবিষ্যতে আমাদের খুব উপকারে আসবে।"

ফরিদপুর সদর এলাকার কৃষাণী উপমা রায় বলেন, "শুধু পেঁপে চাষ নয়, সকল প্রকার ফলজ বাগান ও কৃষিকাজের ওপর ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সঠিক পদ্ধতিতে আরও অধিক চাষাবাদে আগ্রহী হব।"

আয়োজক কর্তৃপক্ষ জানায়, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিকের ব্যবহার ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।

দিনব্যাপী এই সফল প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল কৃষক-কৃষাণীদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

১৭ মে, ২০২৬,  8:06 PM