ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

শিবপুরে সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

#
news image

শিবপুরের সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিদ্যালয়টির নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
​গত বুধবার (৬ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, "একটি শিক্ষিত জাতি গঠনে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। নতুন এই ভবন নির্মিত হলে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, প্রশাসক, নরসিংদী জেলা পরিষদ, ​আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সভাপতি, শিবপুর উপজেলা বিএনপি, কোহিনূর মিয়া, অফিসার ইনচার্জ (ওসি), শিবপুর মডেল থানা।

​বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক মতিউর রহমান মাতেন মাস্টার, বিশিষ্ট সমাজসেবক জাহিদ আহমেদ ভূইয়া, শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ।
​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওমায়ের রায়হান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরুজ খান, সদস্য মীর রোমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল খন্দকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ।

​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা খন্দকার সাইদুর রহমান তাপস।
​আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই ভবনটি সম্পন্ন হলে বিদ্যালয়টি এই অঞ্চলের একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

নরসিংদী প্রতিনিধি :

০৯ মে, ২০২৬,  8:59 PM