বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: মাধবপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমপি সৈয়দ ফয়সল
নিজস্ব প্রতিবেদক :
০৩ মে, ২০২৬, 8:45 PM

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিএনপি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই প্রত্যাশা করে।
রোববার (৩ মে) সকাল ১১টায় বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক। তবে অপতথ্য ও মিথ্যা সংবাদ দেশের জন্য ক্ষতিকর এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।” তিনি আরও যোগ করেন, একজন দায়িত্বশীল সাংবাদিক দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য বলেন: জ্বালানি সংকট: বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি তেলের সাময়িক সংকট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সাম্প্রতিক টানা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুৎ সংযোগ এবং রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। “সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তা শতভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। উন্নয়নে কোনো অনিয়ম বা অস্বচ্ছতা বরদাশত করা হবে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করছেন এবং গণমাধ্যমকর্মীদের সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদ।মহিউদ্দিন আহমেদ, সভাপতি, মাধবপুর প্রেসক্লাব।আলমগীর কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাধবপুর প্রেসক্লাব। রোকন উদ্দিন লস্কর ও আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতিবৃন্দ। তোফাজ্জল হোসেন চৌধুরী, সভাপতি, উপজেলা প্রেসক্লাব, সালমান রহমান, সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব। রায়হান আহমেদ সম্রাট, কো-অর্ডিনেটর, বিএনপি গ্রাসরোটস নেটওয়ার্ক।
সভায় বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জনপ্রতিনিধি ও সাংবাদিকদের এই সরাসরি মতবিনিময় এলাকার ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।