১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ: গাজীপুরে বিএমএসএফের বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিবেদক :
০৩ মে, ২০২৬, 8:30 PM

গাজীপুর মহানগরীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং অধিকার আদায়ের দৃপ্ত শপথের মধ্য দিয়ে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে শনিবার (৩ মে) বিকেলে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পেশাগত সুরক্ষা নিশ্চিতকল্পে ঘোষিত ১৪ দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে র্যালী, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে বিকেল বেলায় গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয় গেট এলাকা থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ওই এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাবিলদার মার্কেটে অবস্থিত বিএমএসএফ-এর অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সোহেল মিয়া। মাজনুন মাসুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করেন হাজী তাজউদ্দিন মৃধা হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জুয়েল মৃধা সীন্।
আলোচনা সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের জীবনের ঝুঁকি ও নানা প্রতিকূলতার কথা তুলে ধরে বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিকরা সাহসিকতার সাথে কাজ করলেও তাদের পর্যাপ্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আইন প্রণয়ন এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। তারা আরও উল্লেখ করেন যে, একটি উন্নত দেশ ও শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। এ সময় বিএমএসএফ-এর পক্ষ থেকে ঘোষিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর কবির, মোঃ আনিসুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জুম্মন খান, পলাশ, মোঃ নজরুল ইসলাম, মোসাঃ সাবরিনা জাহান, মোঃ ফাহিম ফরহাদ, মোঃ এমদাদুল হক, টিটু কান্তিকর, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ শহিদুল ইসলাম (শহিদ), মোঃ রাহাত আহমেদসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গাজীপুরে আয়োজিত এই গণমাধ্যম সপ্তাহ মফস্বল সাংবাদিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও দাবির কথা পুনরায় প্রশাসনের নজরে এনেছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় এমন ঐক্যবদ্ধ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।