ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে - জেলা প্রশাসক হবিগঞ্জ

#
news image

হবিগঞ্জের মাধবপুরে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেছেন, “অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে আপনারা নিজেরা বাদী হয়ে এদের বিরুদ্ধে মামলা করবেন। আমরা আইনিভাবে সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।” তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালি-মাটি উত্তোলন ও পাহাড় কাটার সাথে যারা জড়িত, তাদের সাথে প্রশাসনের কোনো আপস নেই।

জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আন্দোলন করে কীভাবে আপনারা একটা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তবে এই বালু খেকোদের কেন আপনারা পারবেন না?”

মঙ্গলবার (২১ এপ্রিল) ২৬ দুপুর ১২টায় মাধবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. জি এম সরফরাজ আরও বলেন, “বিগত ৫৫ বছর আমরা অনেক পেছনের দিকে দেখেছি, এবার দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সামনের দিকে তাকাতে হবে। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের জন্যই আমরা ৫ আগস্টের পর পরিবর্তিত পরিবেশে এখানে এসে বসতে পেরেছি। তাদের সম্মান করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ইমরুল হাসান, মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো: শামসুল ইসলাম কামাল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এস এম শামীম আহমেদ :

২১ এপ্রিল, ২০২৬,  11:44 PM