ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনে ট্রাকের চাপে ব্রিজ বিচ্ছিন্ন

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু পরিবহনের কারণে একটি সেতু ভেঙে পড়েছে। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদার রোড এলাকায় অতিরিক্ত বালুবাহী ড্রামট্রাকের চাপে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে বালু দস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও অবৈধ বালু পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে নিয়মিতভাবে ড্রামট্রাকে বালু পরিবহন চলতে থাকায় সড়ক ও সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, প্রতিদিন শত শত ভারী ট্রাক চলাচলের ফলে সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালু ও পানির মিশ্রণে রাস্তা কর্দমাক্ত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া বাতাসে উড়ন্ত বালুর কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।
মুছাপুর ইউনিয়নের প্রশাসক মো. তানিম রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে দ্রুত সড়ক চলাচলের উপযোগী করার কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু পরিবহন মনিটরিংয়ে ১০-১৫ সদস্যের একটি বিশেষ টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যারা অনিয়ম দেখলেই প্রশাসনকে অবহিত করবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। তারা দ্রুত সেতুটি পুনর্র্নিমাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং অবৈধ বালু সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সচেতন মহল বলছে, টেকসই সমাধানের জন্য প্রয়োজন কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়তে পারে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  8:10 AM