ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

গাজীপুরে জোলারপাড় বালিকা মাদ্রাসার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন 

#
news image

গাজীপুর মহানগর ২১ নং ওয়ার্ড জোলারপাড় বালিকা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
১৩ই এপ্রিল বিকাল ৩টায় উত্তর মাদ্রাসার মাঠে বিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয় । 
অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
প্রধান অতিথি চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাসান আলীর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া; টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন; গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছির; বাসন মেট্রো থানা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম; ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সবদের হাসান এবং ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিন আলম।

বক্তব্যে রনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রাম ও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, জোলারপাড় বালিকা দাখিল মাদ্রাসা নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তিনি আরও বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড—এখানে বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। এই মাদ্রাসার নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।” 
তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবনের কাজ চলমান থাকা অবস্থায় বাকি তিন তলার অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয় করা হবে। দ্রুত পূর্ণাঙ্গ চারতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” 
সভাপতি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রধান অতিথি ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন। 
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণ শিক্ষা উন্নয়নে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৫ এপ্রিল, ২০২৬,  4:36 PM