ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কোম্পানীগঞ্জে গণভোট বাস্তবায়নে জনমত গঠনে জামায়াতের লিফলেট বিতরণ কর্মসূচি

#
news image

গণভোটের ঘোষিত গণরায় বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বসুরহাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোট বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দীন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইন, মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুবসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের মতামতের প্রতিফলনই গণতন্ত্রের মূল ভিত্তি। তিনি গণরায় বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে, যা বাস্তবায়ন করা সময়ের দাবি। তিনি এ বিষয়ে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৩ এপ্রিল, ২০২৬,  7:37 PM