ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতর

#
news image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে  বাগেরহাট জেলার নেতৃবৃন্দ জেলা শহরে লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেছে।

০৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে স্থানীয় জনতার মধ্যে ১১ দলীয় ঐকের নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়নের দাবি সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে। ১১ দলীয় ঐকের  অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর  বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় ।

এ সময় ১১ দলীয় ঐক্যের  নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন,অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ,এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, ফকিরহাট উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান,জেলা যুবশক্তির  সদস্য সচিব সাব্বির মীর সহ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ ১১ দলীয় ঐক্যের  অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার আহ্বায়ক সাদ্দাম হোসেন। লিফলেট বিতরণ কালে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট  নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল।কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে। যা গন রায়কে অবমাননার শামিল। বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে শ্রদ্ধা পোষণ না করে সরকার স্বৈরাচারী মনোভাব পোষণ শুরু করেছে। তাদের আচারণে নব্য ফ্যাসিবাদী ধ্যান ধারণা প্রকাশ পাচ্ছে। এদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।" তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। 

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৯ এপ্রিল, ২০২৬,  9:15 PM