ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

নোয়াখালীতে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন অনুষ্ঠিত

#
news image

পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বসুরহাট আবদুল হালিল করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন জীবন আলো এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
 
আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রাথমিক অডিশন থেকে ‘ইয়েস কার্ড’ পেয়ে দ্বিতীয় অডিশনে অংশ নেয় ৬০ জন শিক্ষার্থী। সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায় ২০ জন প্রতিযোগী।
 
বিজয়ীদের হাতে নগদ পুরস্কার ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করে ৫০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন সুবর্ণচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জনকারী একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন পান ৩০ হাজার টাকা। তৃতীয় স্থান অর্জন করে ২০ হাজার টাকা গ্রহণ করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইদ হাসান সাইম। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ১৭ জন শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা মুফতি কামরুল হাসান বিন কাসেমসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে দেশের জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব এবং আহ্বান শিল্পীগোষ্ঠী। ধর্মীয় আবহে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
 
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে কোরআন শিক্ষায় আগ্রহী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  7:23 PM