ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

নীলফামারীতে হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

#
news image

নীলফামারী-০৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলমের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সিদ্দিকুল আলম অভিযোগ করেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তাঁর ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা চালানো হয়। এ সময় তাঁর ব্যবহৃত দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং তাঁর সঙ্গে থাকা দুইজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। 
 
তিনি দাবি করেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনার পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে জনমনে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।
 
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ও তাঁর সমর্থকদের আতঙ্কিত ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের কথিত পক্ষপাতদুষ্ট আচরণ ও নীরব ভূমিকা এসব সহিংস কর্মকাণ্ডকে পরোক্ষভাবে উৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ করেন।
 
সংবাদ সম্মেলনে অবিলম্বে হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে প্রশাসনকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
 
এ সময় জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নীলফামারী প্রতিনিধি :

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  8:14 PM